কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ এ ০২:২৫ PM

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজক • মুগদা মেডিকেল কলেজ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ০৪-০৪-২০২৬ আর্কাইভ তারিখ: ৩০-০৪-২০২৬

আজ ৫ এপ্রিল ২০২৬-
"ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম" শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে। উক্ত অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে এবং ভবিষ্যৎ করণীয় কল্পে বৈজ্ঞানিক সেমিনার পত্র পাঠ করেন মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহাবুল হুদা চৌধুরী, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, মেজবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, সহযোগী অধ্যাপক ডা.মোহাম্মদ মাহমুদ আলম তারিক ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ হোসেন, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক ডা.আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান শেষে অত্র কলেজের নির্মাণ শ্রমিকদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন